শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও

রিপোটারের নাম / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার | ঢাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল ভেতরে পাঠানোর প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীর প্রতি তাদের আস্থা নেই। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাবান্ধব একজন ব্যক্তিকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে বোর্ডের সামনে দায়িত্ব পালনরত ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সম্পর্ক নেই। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ