শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

রিপোটারের নাম / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার গাজীপুরের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)-এর নেতৃত্বে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় সাহা, এসআই মো. আব্দুল জলিল মণ্ডল, এসআই আব্দুল আজিজ এবং সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীপুর থানার প্রশিকা মোড়ের দক্ষিণ পাশে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জাহাঙ্গীর (পিতা: নান্নু ওরফে লাল মিয়া, মাতা: সুফিয়া বেগম, সাং-মুলাইদ, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সহায়তায় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা একটি কালো রঙের কাঁধের ব্যাগ থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শ্রীপুর মডেল থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ