শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

রিপোটারের নাম / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Oplus_131072

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মালবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে বোর্ডঘর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিরাজুল ইসলাম চালকের কেবিনে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে। কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ