শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন

রিপোটারের নাম / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার কালিয়াকৈর (গাজীপুর): স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে ভিক্ষুকদের বাছাই ও তালিকাভুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বোয়ালী ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কার্যক্রমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়। কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রকৃত ভিক্ষুকদের চিহ্নিত করে পুনর্বাসনের আওতায় এনে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির নেতা মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি। সঠিকভাবে উপকারভোগী নির্বাচন এবং পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ