শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোলেও উগান্ডার চেয়ে ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ

রিপোটারের নাম / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। তবে উন্নতি হলেও আফ্রিকার দেশ উগান্ডার তুলনায় এখনও ২৫ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত সূচকে জানায়, বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি

অন্যদিকে, সূচকের ৭২তম অবস্থানে থাকা উগান্ডার নাগরিকরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ৬৫টি দেশে ভ্রমণের সুযোগ পান, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি।

হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়। কোনো দেশের নাগরিক কতটি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, তার ওপর ভিত্তি করেই এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে ছিল ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম

এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। অপরদিকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে এ সুবিধা পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম) এবং শ্রীলঙ্কা (৯৪তম)। বাংলাদেশের পর রয়েছে নেপাল (৯৮তম)পাকিস্তান (১০১তম)

বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষ দশে যথারীতি আধিপত্য ধরে রেখেছে ইউরোপ ও এশিয়ার উন্নত দেশগুলো। সিঙ্গাপুরের পরের স্থানগুলোতে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ