শিরোনাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক

রিপোটারের নাম / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর জেলা শাখার পূর্বঘোষিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

​বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে ২৬ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, রবিবার, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়।

​ঘোষিত নতুন কমিটিতে সেলিম আজাদ-কে সভাপতি এবং ব্যরিস্টার আশরাফুল ইসলাম সজীব-কে সাধারণ সম্পাদক করে ৮৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত কমিtটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ১০১ (একশত এক) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দিতে বলা হয়েছে। এছাড়া দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ