শিরোনাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা

রিপোটারের নাম / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর |

গাজীপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও পেশাগত বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় জুন-২০২৬ মাসে কর্মদক্ষতা, নিষ্ঠা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন— জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম, পিপিএম, জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে কালিয়াকৈর থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনকারী কর্মকর্তা হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবুল হাসান, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে শ্রীপুর থানার এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক খান এবং জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিএসআই মো. জসিম উদ্দিন। এছাড়া ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) এবং ট্রাফিক বিভাগের সকল সদস্যকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা। এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে সম্মাননা প্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণকে আরও উন্নত পুলিশি সেবা প্রদান করতে হবে। ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ