শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। এ সময় তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্যারেডের মান, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, পেশাদারিত্ব বজায় রাখা, জনবান্ধব আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে পুলিশ সুপার গাজীপুর জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরকারি যানবাহন পরিদর্শন করেন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ