শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী

রিপোটারের নাম / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার (গাজীপুর)

দেশের কৃষি খাতকে আরও বাণিজ্যিক ও রপ্তানিমুখী করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য পৌঁছে দিয়ে আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সুযোগ বৃদ্ধি করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত উৎপাদনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারের সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা পূরণে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শন শেষে বারিতে কৃষি খাতের উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম।

এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বিজ্ঞানী, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষি গবেষণা, উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন দিক তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ