শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

রঘুনাথপুরের হোসেন মার্কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ; তদন্ত ও দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

রিপোটারের নাম / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার | LIFEINBD24 | কালিয়াকৈর, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর এলাকার হোসেন মার্কেট বাজারে বন বিভাগের সংরক্ষিত জমি দখল এবং সুফলা বাগানের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে আনিসুর রহমান ইউনুস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের জমিতে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে সরকারি সম্পদ দখলের চেষ্টা চলছে। তাদের দাবি, বন বিভাগের সুফলা বাগানের গাছ কেটে দোকান নির্মাণের কাজ অব্যাহত থাকলেও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও হোসেন মার্কেট জামে মসজিদের নির্মাণকাজ চলাকালে বন বিভাগের জমিতে একটি অস্থায়ী মসজিদ স্থাপন করা হয়। পরে মসজিদের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হলে অস্থায়ী স্থাপনাটি সরিয়ে নেওয়া হলেও ওই জমি পুনরুদ্ধার না করে সেখানে দোকান নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে একই এলাকায় আবারও বন বিভাগের জমিতে নতুন করে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
এ বিষয়ে রঘুনাথপুর বিট কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি বনভূমি দখল ও গাছ কাটার মতো গুরুতর অভিযোগের দ্রুত তদন্ত না হলে আরও বনভূমি বেদখলের ঝুঁকি তৈরি হতে পারে। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখল উচ্ছেদ, ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধার এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সরকারি বনভূমি সংরক্ষণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ