শিরোনাম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মিরপুরে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

রিপোটারের নাম / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার | ঢাকা

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

Oplus_131072

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে শাহআলী থানাধীন ঝিলপাড় হাজী রোড বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন হোসেন শুভ (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক সুমন হোসেন শুভ ভোলা জেলার কাইসা সমাদ্দার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে শাহআলী থানার হাজী রোড ঝিলপাড় বস্তিতে রাসেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৯। মামলাটি ২৬ জুন ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা কোনো দল-মত বিবেচনা করি না। আমার থানা এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজ, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও দখলবাজদের কোনো স্থান হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ