শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

গাজীপুর পুলিশ লাইন্সে নবনির্মিত টেনিস গ্রাউন্ড উদ্বোধন

রিপোটারের নাম / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলা পুলিশ লাইন্সে কর্মকর্তা ও সদস্যদের খেলাধুলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত নতুন টেনিস গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রোববার (২৮ জুন) গাজীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে টেনিস গ্রাউন্ডটির উদ্বোধন করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবনির্মিত এই টেনিস গ্রাউন্ড কর্মকর্তা ও সদস্যদের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে উপস্থিত কর্মকর্তারা নতুন টেনিস গ্রাউন্ড পরিদর্শন করেন এবং এর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ