অনলাইন ডেস্ক LIFEINBD24
প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতে চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আজ (বুধবার) বৈঠকে বসছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া নিকারের ১২১তম সভায় মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি অংশ নিয়ে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব আলোচনায় আসবে। পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়ও বিবেচনা করা হবে।
এছাড়া রাজধানী ঢাকার প্রশাসনিক সীমানার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও সভায় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে