শিরোনাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

রিভারভিউ প্রি-ক্যাডেট ইন্সটিটিউটের মাঠ সংস্কারে উদ্যোগ

রিপোটারের নাম / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে অবস্থিত রিভারভিউ প্রি-ক্যাডেট ইন্সটিটিউটে অতিবৃষ্টিতে বিধ্বস্ত স্কুল মাঠের সংস্কার উপলক্ষে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কিছুটা বিঘ্নিত হয়। অতিথিদের আগমন ও উপস্থিতির সুবিধার্থে সভার কার্যক্রম খণ্ড খণ্ডভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সমাজকল্যাণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, কালিয়াকৈর পৌর বিএনপির ধর্মীয় সম্পাদক পরান বাবু, ৬ নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌর বিএনপির সহসভাপতি মো. রফিক এবং কালিয়াকৈর পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিজানুর রহমান শাওন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলক্ষী বন সংরক্ষণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাহ জালাল সুমন, কালামপুরের সমাজসেবক মো. ওয়াজ উদ্দিন, কক্সবাজারের মহেশখালীর শিক্ষানুরাগী ইয়াসির আরাফাত, কালামপুরের সাংবাদিক বাপ্পি খৃষ্টদাস এবং অর্ধসাপ্তাহিক সুবাণীর সাংবাদিক তুষার ইমরান।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনেয়ারুল হক (বিএসসি, বিএড), সহকারী প্রধান শিক্ষক বিনন্দ বর্মণ (বিএ অনার্স, এমএ ইংরেজি) এবং কেয়ারটেকার মো. ছবুর হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ