শিরোনাম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলহাজ্ব ভিপি ইব্রাহিম

রিপোটারের নাম / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ভিপি ইব্রাহিম।

কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থাকার কারণে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর অবদান রয়েছে বলে স্থানীয়দের দাবি।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। দলীয় সমর্থন পেলে কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন আলহাজ্ব ভিপি ইব্রাহিম।

ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কর্মকাণ্ডও সক্রিয়ভাবে পরিচালনা করছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি মানুষের নানা সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর অনুদান ও সহযোগিতা রয়েছে।

কালিয়াকৈরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আলহাজ্ব ভিপি ইব্রাহিম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, দলীয় মনোনয়ন ও সমর্থন পেলে কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে থাকবেন আলহাজ্ব ভিপি ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ