শিরোনাম
কালিয়াকৈর রেঞ্জে গাছ কাটা, নৌকা চালক লুৎফরকে ঘিরে রহস্য কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অভিযোগ, প্রশ্নের মুখে বন বিভাগ কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত কালিয়াকৈরে ভিক্ষুক বাছাই সম্পন্ন সারে নেই কোনো সংকট: কৃষিমন্ত্রী উৎসবমুখর আয়োজনে নবীনবরণ আদালতে হাজির সাবেক মেয়র আইভী, বললেন— ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সেলিম আজাদ সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম সজীব সাধারণ সম্পাদক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

১০০ অতিথির বেশি, গুনতে হবে অতিরিক্ত কর

রিপোটারের নাম / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক

দেশে সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় কমাতে বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা নিয়ন্ত্রণের দাবি উঠেছে। এ লক্ষ্যে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১ হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

Oplus_131072

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

আলোচনা সভায় তিনি বলেন, দেশে অনেক বিয়ের অনুষ্ঠানে প্রয়োজনের তুলনায় বিপুল অর্থ ব্যয় করা হয়। গায়ে হলুদসহ বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মহড়া, বিনোদনমূলক কার্যক্রম এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ হচ্ছে। একই সঙ্গে খাবারেরও ব্যাপক অপচয় ঘটে।
তার মতে, এই ধরনের সামাজিক অপচয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিধান ছিল। সেই অভিজ্ঞতার আলোকে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১ হাজার টাকা কর নির্ধারণের প্রস্তাব করেন তিনি।
মো. শাহাদাত হোসেনের দাবি, বিত্তশালীদের বিয়েতে অপ্রয়োজনীয় ব্যয় ও জাঁকজমক কমানো গেলে সমাজে অপচয় হ্রাস পাবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি মনে করেন, সামাজিক অনুষ্ঠানে সংযমী ব্যয়ের সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ