শিরোনাম
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

রিপোটারের নাম / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) নগর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানম। এ সময় সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, আর মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা

আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা

ব্যয় খাতে রাজস্ব তহবিলে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়নে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেট অনুযায়ী অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা

এদিকে, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট শেষে সমাপনী স্থিতি থাকবে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা

বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, নগরকে পরিচ্ছন্ন ও সবুজ শহরে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমেও বিশেষ গুরুত্ব রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ