শিরোনাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জয়দেবপুরে ছাত্রদলের বিক্ষোভ

রিপোটারের নাম / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

গাজীপুর মহানগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জয়দেবপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে জয়দেবপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে মিছিলটি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠনের মিছিলের তীব্র নিন্দা জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্যসচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার এবং যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শরিফুল বাশার সজল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ ও পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব রিপন কাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের তথ্য পাওয়া গেছে। এর প্রতিবাদে জয়দেবপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তিনি জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নাসির মোড়ল গাজীপুরে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ভয়ভীতি কিংবা মামলা-জেল দিয়ে তাদের রাজপথ থেকে সরানো যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ