শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ১৬

রিপোটারের নাম / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার | গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের ১৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি সরকারি গাড়িও ভাঙচুর করে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, সংরক্ষিত বনভূমি দখল করে ঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে স্থানীয় কয়েকজন দখলদার বাধা সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, বিট কর্মকর্তা আকতার হোসেন ও বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ডসহ মোট ১৬ জন আহত হন।
হামলার সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত রেঞ্জ কর্মকর্তার সরকারি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছে বন বিভাগ।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেছে। বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
বন বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ