শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ২ হাজার কৃষকের হাতে প্রণোদনার বীজ, সার ও গাছের চারা

রিপোটারের নাম / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, হাইব্রিড মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী কৃষকরা।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচিত দুই হাজার কৃষককে প্রত্যেকের জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১০০ জন কৃষকের মধ্যে হাইব্রিড মরিচের বীজ এবং ৪০৭ জনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়া। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মী এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রণোদনা পেয়ে কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন পর এ ধরনের সহায়তা পেয়ে তারা আনন্দিত। তাদের ভাষায়, গত দুই দশকেও এত পরিমাণ বীজ ও সার একসঙ্গে পাননি। এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, পর্যায়ক্রমে আরও কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে। এজন্য নতুন উপকারভোগীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ