শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

চিকিৎসা শেষে আবারও কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী দীপু মনি

রিপোটারের নাম / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ বোধ করলে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ