শিরোনাম
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

জর্ডানের বিপক্ষে দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

রিপোটারের নাম / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
Oplus_131072

অনলাইন ডেস্ক।

জর্ডান জালে দুই গোল, দাপুটে শুরু আর্জেন্টিনার
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছে আর্জেন্টিনা। আগের ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনে দল সাজালেও ছন্দ হারায়নি লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই হাইড্রেশন ব্রেকে যায় আর্জেন্টিনা।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে আলবিসেলেস্তেরা। ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় দলটি। স্পটকিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
পেনাল্টির ঘটনাটি ঘটে যখন নিকোলাস তালিয়াফিকোর ক্রস থেকে লাউতারোর প্রথম শট জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা ঠেকিয়ে দেন। ফিরতি বলে মার্কোস সেনেসির হেডও দুর্দান্তভাবে প্রতিহত করেন তিনি। তবে বল ক্লিয়ার করতে গিয়ে সেনেসিকে বুট দিয়ে ফাউল করেন জর্ডানের ডিফেন্ডার আবুলিয়া। ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন লাউতারো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ