শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোটারের নাম / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদিতে অবস্থিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৭ জুন ২০২৬ (শনিবার) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম। পরে সকাল ১১টায় আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম উদ্দিন, চেয়ারম্যান, নাগরিক উন্নয়ন ফোরাম।

অনুষ্ঠানটি পরিচালিত হয় স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামালের সার্বিক তত্ত্বাবধানে। দিনব্যাপী আয়োজনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে বর্ষাবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু, প্রতিষ্ঠাতা সভাপতি, জামান মেমোরিয়াল একাডেমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এস. এম. শামসুল হুদা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক জোট ও প্রধান বার্তা সম্পাদক, দৈনিক দেশের পত্র; আইয়ুব রানা, সম্পাদক, অর্ধসাপ্তাহিক সুবাণী এবং ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস; এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ, সালিমুননেসা একাডেমি।

অতিথিরা তাদের বক্তব্যে ঢাকা কেয়ার স্কুলের দীর্ঘ ৩১ বছরের শিক্ষাসেবা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশরাফ কামালের অবদানকে প্রশংসার সঙ্গে স্মরণ করেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ওস্তাদ মনসুর আলী, সঞ্জিত কুমার রায়, ভাবনা বিথী, চন্দ্রপীঠ ব্যান্ডের ওমর ফোরকান রাসেল এবং অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হালিমসহ অন্যান্য শিল্পীরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ