শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার ভাবনা ইসির

রিপোটারের নাম / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

অনলাইন ডেস্ক।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে এনআইডি নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখতে নতুন এ ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দীর্ঘ সময়ের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্য পরিবর্তিত হতে পারে। এছাড়া লিঙ্গ পরিবর্তনের মতো বিশেষ পরিস্থিতিতেও পরিচয় যাচাইয়ে জটিলতা দেখা দিতে পারে। এসব কারণেই নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ করার প্রয়োজনীয়তা অনুভব করছে কমিশন।

বর্তমান আইন অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত নিয়ম ও ফি জমা দিয়ে নবায়নের আবেদন করা যায়। আবেদন সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয় অথবা অনলাইন—উভয় মাধ্যমেই করা সম্ভব।

বিধিমালা অনুযায়ী, সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে। সাধারণ নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি সেবার জন্য ১৫০ টাকা ফি নির্ধারিত আছে।

অন্যদিকে, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া এনআইডির পরিবর্তে নতুন কার্ড নিতে প্রতিস্থাপন ফি তুলনামূলক বেশি। আবেদন সংখ্যা অনুযায়ী এ ফি ধাপে ধাপে বৃদ্ধি পায়।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেছেন, বিষয়টি এখনও পর্যালোচনাধীন এবং সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ