শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠিত

রিপোটারের নাম / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি দুই বছর মেয়াদে এ কমিটির অনুমোদন দিয়েছে।
৩৯ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি পদে ডাঃ মোঃ লোকমান হোসেন এবং সাধারন সম্পাদক পদে কাজী মোঃ মকবুল হোসেন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ডা. মো. লোকমান হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
সাধারণ সম্পাদক কাজী মো. মকবুল হোসেন বলেন, “গাজীপুরে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সচেতনতামূলক কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ