শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ে গেল ১০ দোকান

রিপোটারের নাম / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার গাজীপুর কাপাসিয়া

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (১২ জুলাই) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। যদিও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় ৪টার দিকে বাজারের একটি টিনশেড দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের অধিকাংশ দোকান টিনশেড হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আরও বড় বিপর্যয় এড়ানো গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিসের তদন্ত দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ