শিরোনাম
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া সেরা কালিয়াকৈরের সামিনা নূর তাজ

রিপোটারের নাম / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক কালিয়াকৈর।

গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬-এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মাত্র ৮ বছর বয়সে এই সাফল্যে বিদ্যালয়, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তাজের এই অসাধারণ অর্জনকে সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সামিনা নূর তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের মেয়ে। বর্তমানে তিনি পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে তাজ। চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত প্রথম বাছাইপর্বে কৃতিত্ব দেখানোর পর ২৩ মে নারায়ণগঞ্জে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে। এরপর ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে এই ক্ষুদে শিক্ষার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে সামিনা নূর তাজ তার অর্জনের জন্য শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানায়। ভবিষ্যতেও দেশের জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সে।
বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এই সাফল্য শুধু আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নয়, এটি পুরো দেশের জন্য গর্বের। তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব ধরনের ব্যয় প্রতিষ্ঠান বহন করবে বলেও তিনি ঘোষণা দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সামিনা নূর তাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ