শিরোনাম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সৌদি থেকে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি

রিপোটারের নাম / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত ১৮৮টি ফিরতি ফ্লাইটে মোট ৬৮ হাজার ২৯৭ জন হজযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।

Oplus_131072

শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ১০২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।
পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২৩ হাজার ১৪৯ জন এবং ফ্লাইনাসে ফিরেছেন ৮ হাজার ৯৬৭ জন হাজি। এছাড়া বিশেষ ফ্লাইটে আরও ৪ হাজার ২০০ জন দেশে পৌঁছেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবশিষ্ট হাজিদেরও আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।
এদিকে, চলতি বছরের হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। তবে এবার মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১১ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পাশাপাশি সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা উপলক্ষে ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ